در ادامه این مطلب، مهمترین اطلاعات منتشر شده درباره «সিরিয়ার স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় ইরান, রুশ ও তুরস্কের যৌথ বিবৃতি» را همراه با جزئیات تکمیلی مطالعه خواهید کرد.
در ادامه، تمامی اطلاعات موجود درباره این موضوع به صورت یکجا گردآوری شده است تا بتوانید بدون نیاز به مراجعه به منابع مختلف، جزئیات کامل را مطالعه کنید.

সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা অক্ষুন্ন রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট। আজ (শুক্রবার) তেহরানে সিরিয়া বিষয়ক শীর্ষ বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে এ বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।
১২ ধারার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় সব সন্ত্রাসী গোষ্ঠী নির্মূল না হওয়া পর্যন্ত পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। সামরিক নয়, রাজনৈতিক প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান করা হবে। রাজনৈতিক সমস্যা সমাধানে সংবিধান সংক্রান্ত কমিটি গঠনে সহযোগিতা করা হবে।
এছাড়া সিরিয়ার সব শরণার্থীকে স্বদেশে প্রত্যাবর্তন ও তাদের শান্তিপূর্ণ জীবনযাপনের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক সমাজ বিশেষকরে জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর সহযোগিতা কামনা করা হয়েছে।
একইসঙ্গে মাইন সরানোর কাজ জোরদারের পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো অবকাঠামো উন্নয়ন এবং ঐতিহ্য রক্ষায় আরও সবার সহযোগিতা চেয়েছে ইরান, তুরস্ক ও রাশিয়া।
برچسب:
نویسنده: رادین حیدری