خرید بک لینک

درباره سایت

آخرین مطالب

امکانات وب


সন্ত্রাসীদের মদদদাতা দেশগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া। গতকাল দেশটির বিভিন্ন এলাকায় ধারাবাহিক বোবর্বরোচিত মা হামলায় চার ডজনের বেশি বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর দামেস্ক এ আহ্বান জানিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র নীতি এবং প্রবাসী বিষয়ক মন্ত্রণালয় গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছে, সিরিয়ায় বর্বরোচিত এবং পাশবিক এসব বোমা হামলা জাবহাত ফাতেহ আস-শাম, জয়িশ আল-ফাতাহ, আহরার আস-শাম এবং আরো বহু সন্ত্রাসী গোষ্ঠীর ধারাবাহিক নৃশংসতারই অংশ। এসব উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জাতিসংঘের মানবাধিকারের নীতিমালা, আইন এবং নিয়মকানুনের তোয়াক্কা করে না।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সন্ত্রাসীদের এসব ভয়ানক অপরাধ এবং গণহত্যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে অব্যাহত লড়াইয়ের পথ থেকে দামেস্ককে কোনোভাবেই নিরাশ করতে পারবে না। পাশাপাশি কেবলমাত্র সিরিয় জনগণের মধ্যে আলোচনার মাধ্যমে এ সংকটের রাজনৈতিক সমাধান বের করতে দামেস্ক তৎপর বলেও বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

সিরিয়ার সরকার অবিলম্বে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পাশবিক হামলার নিন্দা জানানোর পাশাপাশি সন্ত্রাসীদের মদদদাতা দেশগুলো বিশেষ করে সৌদি আরব, তুরস্ক, কাতার এবং ফ্রান্সের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

برچسب: نویسنده: رادین حیدری تاريخ: چهارشنبه 17 شهريور 1395 ساعت: 1:36

صفحه بندی