ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী ১,২০০ জনের বেশি কয়েদিকে মুক্ত বা তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড লঘু করেছেন।
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা) এবং তাঁর পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হযরত জাফর সাদেক (আ)'র মহিমান্বিত জন্ম দিবস উপলক্ষে ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানির পাঠানো তালিকা অনুসারে সর্বোচ্চ নেতা আজ শুক্রবার এসব অপরাধীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন।
ইরানের স্থানীয় আদালত, ইসলামি বিপ্লবী আদালত, দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আদালত এবং সরকারের বিভিন্ন সংস্থার সংশোধন কেন্দ্রে দোষী সাব্যস্ত ১,২৩১ অপরাধীর প্রতি ক্ষমার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ি।
উল্লেখ্য প্রতি বছর রবিউল আওয়াল মাসে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা) এবং তাঁর পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হযরত জাফর সাদেক (আ)'র শুভজন্ম বার্ষিকী উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা এমন সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে থাকেন।
برچسب:
نویسنده: رادین حیدری