
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি গবেষক ও চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হুসাইন আনসারিয়ান বলেছেন যে, পবিত্র কোরআনের আদেশাবলী যথাযথভাবে মেনে চলার মাধ্যমে মানুষ পূর্ণতা লাভ করতে পারে।
বিশিষ্ট ইসলামি গবেষক ও চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হুসাইন আনসারিয়ান গতকাল শনিবার পহেলা রমজান উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে অতীত অনেক জাতিগোষ্ঠীর উদাহরণ তুলে ধরেছেন, যারা আল্লাহর নাফরমানি ও অবাধ্যতার কারণে ধ্বংসের শিকার হয়েছিল। তিনি আমাদেরকে ঐ সব জাতিদের পরিণতির কথা স্মরণ করিয়ে তা থেকে শিক্ষা গ্রহণের আদেশ দিয়েছেন; যাতে আমরাও তাদের ন্যায় শোচনীয় পরিণতির শিকার না হই।
তিনি পবিত্র কোরআনকে মানব জাতির হেদায়েত ও দিকনির্দেশনার কিতাব হিসেবে অভিহিত করে বলেন: আজকের পৃথিবীতে যত অশান্তি ও বিপাদাপদ রয়েছে, সেগুলোর প্রধান কারণ হচ্ছে আজকের মানুষ পবিত্র কোরআন থেকে দূরে সরে গেছে। তাই যতদিন মানুষ পবিত্র কোরআনকে আকড়ে না ধরবে ততদিন তাদের পরিত্রণ লাভের কোন সম্ভবণা নেই।
তিনি আরও বলেন: কোরআনের আদেশাবলী যথাযথভাবে মেনে চলার মাধ্যমে মানুষ পূর্ণতা লাভ করতে পারে।
برچسب:
نویسنده: رادین حیدری