خرید بک لینک

درباره سایت

آخرین مطالب

امکانات وب

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা এবং ইসলামি বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, সৌদি সরকার সর্বশক্তিমান আল্লাহ ও আল কোরআনকে উপেক্ষা করে কাফিরদের প্রতি নির্ভর করেছে; তাই তাদের জন্য নিশ্চিত পতন ও অপমানজনক পরিণতি অপেক্ষা করছে।

হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানী তেহরানে পবিত্র কোরআনের হাফেজ ও গবেষকদের এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আজ অন্য সমাজের মতো মুসলিম সমাজও নানা সমস্যা মোকাবেলা করছে এবং মুসলিম সমাজের বেশকিছু দেশ সৌদি সরকারের মতো অযোগ্য লোকদের হাতে রয়েছে।”

তিনি বলেন, এই ব্যক্তিগুলো বাহ্যত কুরআনে বিশ্বাস করে এবং লাখ লাখ কপি কুরআন ছাপেও কিন্তু বাস্তবে কুরআনের শর্তের বিপরীতে নাস্তিকের মতো কাজ করে। বাহরাইন ও ইয়েমেনে সৌদি আরবের চলমান ধর্মবিরোধী কাজের তীব্র নিন্দা জানিয়ে সর্বোচ্চ নেতা বলেন, যারা মুসলমানদের বিরুদ্ধে এই ধরনের কাজ করছে তারা নিশ্চিতভাবে ব্যর্থ হবে।

তিনি আরও বলেন, “তাদের পতন নির্ভর করছে মুসলমানদের কাজের ওপর; মুসলমানরা যদি ঠিকমতো কাজ করে তাহলে তাদের পতন ত্বরান্বিত হবে।” তিনি আরো বলেন, কিছু প্রতিক্রিয়াশীল মুসলিম দেশ মিথ্যা দাবি করে যে, তারা শত্রুদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়তে পারে কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে ঘনিষ্ঠতা নেই।

برچسب: نویسنده: رادین حیدری تاريخ: دوشنبه 8 خرداد 1396 ساعت: 18:27

صفحه بندی