خرید بک لینک

درباره سایت

آخرین مطالب

امکانات وب

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীরা আজ (শুক্রবার) প্রত্যাবাসন পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। কক্সবাজার জেলার রোহিঙ্গা ক্যাম্পে শত শত রোহিঙ্গা মুসলমান জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে মিয়ানমারে তাদের ফেরত না পাঠাতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।

বিক্ষোভকারীদের হাতে নানা দাবি সম্বলিত ব্যানার শোভা পাচ্ছিল। তারা বলেছেন, মিয়ানমারে ফেরত পাঠানোর আগে আমাদের নাগরিক অধিকার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা মিয়ানমারের রাখাইনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছেন।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ইয়াংগি লি খুব শিগগিরই রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করবেন বলে খবর প্রকাশিত হওয়ার পর তারা বিক্ষোভের আয়োজন করল। সম্প্রতি রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমার একটি চুক্তি সই করেছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে পাশ কাটিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

برچسب: نویسنده: رادین حیدری تاريخ: چهارشنبه 16 اسفند 1396 ساعت: 0:43

صفحه بندی