মুসলিম জাহানের খ্যাতনামা মনীষী হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী বিপথগামী ওহাবি গোষ্ঠীকে ইসলাম ও মানবতার সবচেয়ে ভয়ংকর শত্রু হিসেবে অভিহিত করেছেন।
শাবিস্তান হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী আজ সোমবার ইরানের ধর্মীয় নগরী কোমের ইমাম মুসা কাজিম (আ.) মাদ্রাসার শিক্ষাবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ছাত্রদের শুধুমাত্র পুথিগত শিক্ষা গ্রহণ করলে চলবে না; বরং পুথিগত শিক্ষার পাশাপাশি গৃহীত শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়িত করতে হবে। কেননা শুধুমাত্র শিক্ষা গ্রহণ করলে চলবে না; বরং সে শিক্ষাকে মানুষের নিকট প্রচার করার আগে নিজেদেরকে তা মেনে চলতে হবে।
তিনি চরমপন্থি ওহাবি গোষ্ঠীকে ইসলাম ও মানবতার সবচেয়ে ভয়ংকর শত্রু হিসেবে অভিহিত করে বলেন: ওহাবি চিন্তাধারার উদ্বুদ্ধ হয়ে আজ হাজার হাজার যুবসমাজ বিভ্রান্ত শিকার হচ্ছে। তারা মানুষ হত্যা ও রক্তপাতকে ইসলামের শিক্ষা হিসেবে প্রচার করছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা ইসলাম সম্পর্কে মোটেও অবহিত নয়। কেননা ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মে কোন নিরিহ মানুষকে হত্যা করা জঘণ্য অপরাধ হিসেবে গণ্য। ইসলামের নবী হযরত মুহাম্মাদ (সা.) এ পৃথিবীতে শান্তি ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য এসেছেন। তিনি দয়া ও মহানুভবতার প্রতীক হিসেবে পরিচিত। কিন্তু ওহাবিরা উগ্রবাদ ও চরমনীতির মাধ্যমে বিশ্বকে অশান্ত করে তুলছে। তাই তারা শুধু ইসলামের শত্রু নয় বরং মানতারও শত্রু।
برچسب:
نویسنده: رادین حیدری