কানহাইয়া কুমারভারতের দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি কানহাইয়া কুমার বলেছেন, ‘দেশের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই আরএসএসের বিরুদ্ধে।’ আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের কোলকাতার মহাজাতি সদনে এক সভায় ওই মন্তব্য করেন কানহাইয়া কুমার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ না করে কানহাইয়া বলেন, ‘আমাদের ৫৬ ইঞ্চি বুকের ছাতি নেই কিন্তু ৫৬ ইঞ্চির চেয়ে বড় চিন্তা-ভাবনা রয়েছে।’
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সময় উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবকে টক্কর দিতে গিয়ে মোদি তার ৫৬ ইঞ্চি ছাতির কথা বড় মুখ করে বলেছিলেন। সেই থেকে বিভিন্ন ইস্যুতে ৫৬ ইঞ্চি ছাতি নিয়ে বিরোধীরা নানাভাবে তাকে কটাক্ষ করে থাকেন।
কানহাইয়া বলেন, ‘আমরা দেশের বিরুদ্ধে নই। আমাদের লড়াই আরএসএসের বিরুদ্ধে। যখনই আমরা আরএসএসের বিরুদ্ধে কথা বলছি, তখনই আমাদের বিরুদ্ধে দেশ্রদ্রোহের মামলা দায়ের করা হচ্ছে।’
তিনি বলেন, ‘ভারত প্রথমে দরিদ্র দেশের প্রতিনিধি ছিল এখন ধনী দেশের চামচায় পরিণত হয়েছে।’
কাশ্মিরের পিডিপি-বিজেপি জোটের সরকার গঠনকে কটাক্ষ করে কানহাইয়া বলেন, ‘যে দল আফজাল গুরুকে নিজেদের আদর্শ মনে করে তাদের সঙ্গে এই জাতীয়তাবাদী দল সরকার তৈরি করেছে।’
তিনি বলেন, ‘আজকাল জাতীয়তাবাদী হওয়া কোনো কঠিন কাজ নয়। ভারত-পাক ম্যাচের সময় ঝাণ্ডা নিয়ে বেরিয়ে পড়লেই আপনি দুই মিনিটের মধ্যে জাতীয়তাবাদী হয়ে যাবেন।’
বিজেপি’র সমালোচনা করে কানহাইয়া বলেন, ‘রামের সঙ্গে ওই দলের কোনো সম্পর্ক নেই। এরা তো নাথু রাম গডসেকে মেনে চলে। এদের রামের মন্দির নয়, রামের নামে ভোট চাই।’
জাতি, ধর্ম, বর্ণ নয়, মানুষকে মানুষ হিসেবেই মূল্যায়নের দাবি জানান কানহাইয়া কুমার।
برچسب:
نویسنده: رادین حیدری