ইরানের শীর্ষ আলেম ও বিশিষ্ট মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ নুরী হামাদানি বলেছেন যে, ওহাবি চক্র ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলের চক্রান্ত বাস্তবায়ন করছে।
বিশিষ্ট মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ নুরী হামাদানি আজ শনিবার ১০ই সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: মানুষের উচিত ইসলামের বিধানাবলী সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা এবং আল্লাহর আদেশাবলী নিজেদের জীবনে বাস্তবায়ন করা। বস্তুত মানব জাতির সৃষ্টির অন্যতম লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে এটাই।
তিনি বলেন: ইসলাম আবির্ভাবের পূর্বে মানুষ অন্ধকার ও অজ্ঞতার জগতে বসবাস করত। কিন্তু ইসলাম এসে মানুষকে অজ্ঞতার জগত থেকে বের করে আলোর দিকে নিয়ে গেছে। ইসলাম মানুষের সত্তার সাথে সম্পৃক্ত; তাই মানুষ নিজেদের ইচ্ছা কিংবা অনিচ্ছাই ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে থাকে।
তিনি বলেন: বর্তমান বিশ্বের ইসলামের বিরুদ্ধে শত চক্রান্ত সত্বেও মানুষ ইসলাম সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করছে। তাই আমাদের উচিত বিশ্বের মানুষকে প্রকৃত ইসলাম সম্পর্কে অবহিত করা।
হযরত আয়াতুল্লাহ নুরী হামাদানি ওহাবিবাদকে ইসলাম ও মুসলমানদের জন্য মারাত্মক শত্রু হিসেবে অভিহিত করে বলেন: সৌদি আরব বিশ্বে ওহাবিবাদের বিস্তার ঘটানোর মাধ্যমে উগ্রবাদ ও সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিচ্ছে। প্রকৃত ইসলাম ধর্মের সাথে ওহাবি চক্রের কোন সম্পৃক্ততা নেই।
برچسب:
نویسنده: رادین حیدری