خرید بک لینک

درباره سایت

آخرین مطالب

امکانات وب

  • প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আজ (সোমবার) মুসলমানদের আত্মত্যাগের প্রতীক পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মুসলিম বিশ্বের সরকার ও রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা জানিয়েছেন।

আলাদা বাণীতে প্রেসিডেন্ট রুহানি বলেন, “আমি আশা করি, এই মঙ্গলময় উৎসবের প্রাক্কালে এবং বিশেষ করে মুসলিমদের ইব্রাহিমি হজের আধ্যাত্মিক ও সামাজিক কল্যাণের মধ্যদিয়ে সংহতি এবং দ্বিগুণ সহযোগিতার মাধ্যমে আমরা পুরো বিশ্বের কাছে মোহাম্মাদি ইসলামের সত্যিকার চিত্র তুলে ধরতে পারি যা ন্যায়বিচার ও অনুরাগের ওপর প্রতিষ্ঠিত। ঐশী সাহায্যের ওপর নির্ভর করে আমরা ইসলামি ঐক্য দৃঢ় করতে পারি। সেইসঙ্গে মুসলমানদের মধ্যকার বিভেদ ও শত্রুতার ভিত উপড়ে ফেলতে পারি।”

এছাড়া, প্রেসিডেন্ট রুহানি মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন ও সংহতি বজায় রাখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এবং সমগ্র মুসলিম বিশ্বের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করেন।

برچسب: نویسنده: رادین حیدری تاريخ: چهارشنبه 24 شهريور 1395 ساعت: 7:34

صفحه بندی