خرید بک لینک

درباره سایت

آخرین مطالب

امکانات وب

আজ রোববার পবিত্র হজ। ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাকা লাব্বাইক।’ অর্থাৎ ‘আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। তোমার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয়ই সব প্রশংসা, নিয়ামত এবং সব সাম্রাজ্য শুধু তোমারই।’ এই ধ্বনিতে আজ হাজীরা মুখরিত করবেন আরাফাতের ময়দান।

এ বছর পবিত্র হজ পালন করার জন্য ১ মিলিয়ন ৮ লক্ষ হাজি সৌদি আরবে গিয়েছেন এবং তারা তাদের হজের আনুষ্ঠানিকতা আজ আরাফতের ময়দানে হাজির হওয়ার মাধ্যমে শুরু করেছেন।

আরবি জিলহজ মাসের ৯ তারিখ আরাফাতের ময়দানে সকাল-সন্ধ্যা উপস্থিত থাকতে হয়। বাংলাদেশে আজ ৮ জিলহজ, কিন্তু সৌদি আরবে ৯ জিলহজ। তাই এদিন আরাফাতের ময়দানে অবস্থান করছেন হাজীরা।

আরবি ‘আরাফাত’ শব্দের অর্থ ‘পরিচিতি’। আমাদের আদি পিতা হজরত আদম (আ.) এবং আদি মাতা হজরত হাওয়া (আ.) পৃথিবীতে আগমনের পর দু’জনের অবস্থান ছিল বিপরীত দিকে। দীর্ঘদিন পর পরস্পরের এই আরাফাতের ময়দানে এসে পুনর্মিলন ঘটে।

পবিত্র মক্কানগরী থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত এই ঐতিহাসিক আরাফাত ময়দান। আরাফাত ময়দানের জাবালে রহমত হচ্ছে পুনর্মিলনের স্মৃতিস্তম্ভ। যেখানে হাজীরা সমবেত হয়ে চুম্বন এবং মোনাজাত করে থাকেন।

শুধু তাই নয়, মহানবী হজরত মুহাম্মদের (সা.) বিদায় হজের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত পুণ্যভূমি আরাফাত ময়দানের আকাশ-বাতাস ও প্রতিটি বালুকণায় প্রতিধ্বনিত হয় হাজীদের হৃদয়মথিত লাব্বাইক ধ্বনিতে। চারদিকে শুধুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হাজির হওয়া দু’প্রস্ত সাদা কাপড় পরা লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ।

পবিত্র হাদিস শরিফের বর্ণনা মতে, হজের তিনটি ফরজের মধ্যে আরাফাত ময়দানে অবস্থান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরাফাতে অবস্থান ছাড়া হজ পরিপূর্ণ হয় না। হাজীরা কেউ তাঁবু টানিয়ে, কেউ কেউ সরকারি হজ ক্যাম্পে, আবার অধিকাংশই খোলা আকাশের নিচে জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে এক কাতারে মিলিত হয়ে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবেন।

برچسب: نویسنده: رادین حیدری تاريخ: چهارشنبه 24 شهريور 1395 ساعت: 7:34

صفحه بندی