خرید بک لینک

درباره سایت

آخرین مطالب

امکانات وب

ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ মনীষী ও ইসলামী গবেষক হযরত আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদি বলেছেন যে, প্রত্যেক মানুষই বিশেষ করে ধর্মীয় আলেমরা শয়তানের প্রতারণা থেকে নিরাপদ নয়; তাই সকলকে সজাগ থাকা উচিত।

ইরানের শীর্ষ মনীষী ও ইসলামী গবেষক হযরত আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদি আজ ১৭ই সেপ্টেম্বর শনিবার ধর্মীয় নগরী কোমে মাসুমিয়্যা মাদ্রাসায় এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: মানুষ সৃষ্টির সূচনা লগ্ন থেকেই শয়তান মানুষের ঘোরতর শত্রু হিসেবে আত্মপ্রকাশ করেছে। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী শয়তান কিয়ামত পর্যন্ত মানুষকে গোমরাহীর পথে প্ররোচিত করবে। মানুষ যাতে সিরাতাল মুস্তাকিমে না পৌছাতে পারে, সেজন্য শয়তান মানুষকে প্রতিনিয়ত বিভ্রান্ত করার কাজে মশগুল রয়েছে। বিশেষ যারা ধর্মীয় কাজে নিয়োজিত এবং ধর্মপরায়ন লোকদের বিভ্রান্ত করতে শয়তান বেশি তৎপর। কাজেই আমেদের উচিত শয়তানের প্ররোচনা ও ফাদ সম্পর্কে সব সময় সচেতন থাকা এবং শয়তান যাতে আমাদেরকে বিভ্রান্ত না করতে পারে সেজন্য আল্লাহর নিকট সাহায্য কামনা করা।

তিনি বলেন: মানুষকে বিভ্রান্ত করতে শয়তানের অন্যতম পদ্ধতি হচ্ছে প্রাথমিক পর্যায়ে মানুষকে দুনিয়ার চাকচিক্যে মত্ত করা এবং তারপর আল্লাহর স্মরণ থেকে বিরত রাখা। আর স্বাভাবিকভাবে যখন দুনিয়ার মোহে আকৃষ্ট হবে এবং আল্লাহর স্মরণ থেকে বিরত থাকবে, তখন গাফিলতির শিকার হবে। পরিণতিতে সে শয়তানের ডাকে সাড়া দিবে এবং গোমরাহির পথে অগ্রসর হবে। তাই আমাদেরকে অবস্যই দুনিয়ার চাকচিক্যে মোহচ্ছন্ন না হওয়া এবং সর্বাবস্থায় আল্লাহর স্মরণে থাকতে হবে।

برچسب: نویسنده: رادین حیدری تاريخ: يکشنبه 28 شهريور 1395 ساعت: 13:16

صفحه بندی