خرید بک لینک

درباره سایت

آخرین مطالب

امکانات وب

ইয়েমেনের রাজধানী সানায় জানাযার নামাজে সৌদি বিমান হামলার প্রতিবাদে আজ ব্যাপক বিক্ষোভ হয়েছে। সকালে দেশটির হাজার হাজার মানুষ সানায় জাতিসংঘ দপ্তরের সামনে সমবেত হয়ে সৌদি আগ্রাসনের নিন্দা জানান। তারা সৌদি আগ্রাসন বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ারও দাবি জানান।

বিক্ষোভকারীরা সৌদি আগ্রাসনের নিন্দা জানিয়ে বিশ্বের সচেতন মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদমুখর হওয়ার আহ্বান জানিয়েছেন।

তারা বিশ্ববাসীর উদ্দেশে বলেন, "আমরা মজলুম। আপনারা আমাদের সাহায্যে এগিয়ে আসুন। সৌদি আগ্রাসন বন্ধে সোচ্চার হোন।" একজন বিক্ষোভকারী মিডিয়াকে বলেন, "সৌদি আরব জোর করে আমাদের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে চায়। মুসলিম দেশ হয়েও আমাদের মতো নিরীহ মুসলমানদেরকে প্রতিদিন হত্যা করছে এই আগ্রাসী শক্তি।" তার প্রশ্ন-জানাযার নামাজে হামলার পরও বিশ্ববাসী বিশেষকরে মুসলমানেরা কি সজাগ হবে না?

গতকাল ইয়েমেনের রাজধানী সানার একটি জানাযার নামাজে সৌদি বিমান হামলায় অন্তত ১৪৪ জন নিহত এবং ৫৩০ জনেরও বেশি মানুষ আহত হয়। বিমান হামলার পর ঘটনাস্থলের পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে মুরাদ তৌফিক নামের এক উদ্ধারকারী বলেন, ঘটনাস্থল রক্তের হ্রদে পরিণত হয়েছে।

গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনের ওপর বর্বরোচিত সামরিক আগ্রাসন শুরু করেছে সৌদি আরব। এতে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

برچسب: نویسنده: رادین حیدری تاريخ: دوشنبه 19 مهر 1395 ساعت: 12:08

صفحه بندی