خرید بک لینک

درباره سایت

آخرین مطالب

امکانات وب

সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব হচ্ছে ন্যায় কাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ প্রতিষ্ঠিত করা। তাহলে সমাজের সকল সমস্যার সমাধান হবে। যার দৃষ্টান্ত আমরা কারবালায় দেখতে পাই।

ইমাম হুসাইন(আ.) কারবালার ময়দানে নামাজ আদায় করে সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন যে নামাজের গুরুত্ব কত বেশী। তিনি বলেছেন: আমি নামাজকে ভালবাসি, নামাজ আমার চোখের জ্যোতি।

ইমাম হুসাইনের আন্দোলনের কারণ হিসাবে অপর দু’টি কারণ উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে তাঁর আন্দোলনের একমাত্র কারণই ছিল সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ।

পবিত্র কোরআন ও রাসূলের হাদীসে সৎ কাজের আদেশ ও অসৎকাজের নিষেধের ব্যাপারে যে নির্দেশ দেয়া হয়েছে সেই নির্দেশের অনুবর্তী হয়েই ইমাম হুসাইন (আ.) বিদ্রোহ করেছেন।

পবিত্র কোরআনে বলা হয়েছে :

ولْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُوْنَ إِلَى الْخَيْرِ وَ يَأْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَ يَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَ أُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُوْنَ

তোমাদের মধ্যে এমন একদল হোক যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দেবে, তারাই সফলকাম।

কোরআন মজীদ আরো বলছে :

كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ للنَّاسِ تَأْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَ تَنْهَوْنَ عَنِ الْمُنْكَرْ

তোমরা মানব জাতির জন্য শ্রেষ্ঠ জাতি হিসাবে আবির্ভূত হয়েছে, (কারণ) তোমরা সৎ কাজের আদেশ কর ও অসৎ কাজে নিষেধ কর।

ইমাম হুসাইন মুসলিম জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের মাধ্যমে।

برچسب: نویسنده: رادین حیدری تاريخ: دوشنبه 19 مهر 1395 ساعت: 12:08

صفحه بندی