خرید بک لینک

درباره سایت

آخرین مطالب

امکانات وب

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আরো ১০ বছরের জন্য মার্কিন নিষেধাজ্ঞা নবায়নের সব ব্যবস্থা পাকা করার পর তেহরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে নতুন করে বৈঠকের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনির কাছে লেখা এক চিঠিতে তিনি এ আহ্বান জানান।

জারিফ বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়নের উদ্যোগ নিয়ে আমেরিকা পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে এবং বিষয়টি নিয়ে যৌথ কমিশনের বৈঠকে বসা দরকার।

গত ১ ডিসেম্বর মার্কিন সিনেট ৯৯-০ ভোটে ইরানের বিরুদ্ধে আরো ১০ বছরের জন্য নিষেধাজ্ঞা নবায়ন করতে একটি বিল পাস করেছে এবং প্রেসিডেন্ট বারাক ওবামা যদিও তাতে সই করেন নি তবে নাকচও করেন নি। ফলে বিলটি স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিণত হবে।

এ প্রসঙ্গে জাওয়াদ জারিফ বলেন, সব পক্ষকে পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়ে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। পরমাণু সমঝোতার বিষয়ে আমেরিকা যে প্রতিশ্রুতি দিয়েছিল এখন সে প্রতিশ্রুতি পালন করছে না বলে তিনি মন্তব্য করেন। এ কারণে নতুন করে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর যৌথ কমিশনের বৈঠক ডাকার প্রয়োজনীয় প্রস্তুতি নিতে তিনি মোগেরিনির প্রতি আহ্বান জানান। মোগেরিনি হচ্ছেন ছয় জাতিগোষ্ঠীর পক্ষের প্রধান আলোচক।

برچسب: نویسنده: رادین حیدری تاريخ: يکشنبه 5 دی 1395 ساعت: 4:34

صفحه بندی