خرید بک لینک

درباره سایت

آخرین مطالب

امکانات وب

১৭ই রবিউল আওয়াল মহানবী হযরত মুহাম্মাদের পবিত্র জন্মদিন। এই উপলক্ষে সারা বিশ্বে নানা ধরনের মিলাদ মাহফিল পালিত হয়। কিন্তু বর্তমানে পশ্চিমাদের দালাল ওহাবিরা বলছে ঈদে মিলাদুন নবী পালন করা হারাম। অথচ তারা যখন রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গ কার্টুন ছাপায় তখণ তারা চুপ করে বসে থাকে।

সব দিনের সেরা দিন মহানবীর (সা.) জন্মদিন। ১৭ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ দিন শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর কেবল জন্মদিনই নয়, ওফাত দিবসও। সঙ্গত কারণেই বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী সব মানুষের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অত্যাচারী ও দাম্ভিক বাদশাহ আবরাহা তার বিশাল হস্তিবাহিনী নিয়ে যে বছর কা’বা গৃহ ধ্বংস করতে এসে মহান আল্লাহর গজবের শিকার হয়ে ধ্বংস হয়েছিল সেই হস্তিসনের প্রথম বছরের রবিউল আওয়াল মাসের ১৭ তারিখে হযরত মহানবী (স.) জন্মগ্রহণ করেন।

এছাড়া মহানবী (স.) এর আহলে বাইত (আ.) এর ষষ্ঠ ইমাম হযরত জাফর সাদিক (আ.) ও ৮০ হিজরী’র ১৭ই রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন। অন্য এক রেওয়ায়েতের ভিত্তিতে তিনি ৮৩ হিজরীতে জন্মগ্রহণ করেন।

মহানবী হযরত মুহাম্মাদ মুস্তাফা (স.) ও তাঁরই বংশধারার ষষ্ঠ ইমাম হযরত জাফর সাদিক (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বের সকল মুসলমানদেরকে বিশেষতঃ বার্তা সংস্থা আবনা পাঠকদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।

برچسب: نویسنده: رادین حیدری تاريخ: يکشنبه 5 دی 1395 ساعت: 4:34

صفحه بندی